নড়াইলে ঘর পাচ্ছে আরও ১৮০ পরিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
নড়াইলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ঘর পাচ্ছে আরও ১৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। এ নিয়ে নড়াইলে ৮০৭ পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন।
আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তৃতীয় পর্যায়ের (২য় ধাপে) জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান ।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান,নড়াইল সদর উপজেলায় ৩টি ঘর,লোহাগড়া উপজেলায় ৭টি ঘর ও কালিয়া উপজেলায় ১৭০টি ঘর হস্তান্তর করা হবে।আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় ধাপে ঘরগুলোকে আরও টেকসই ও জলবায়ু সহনশীল করা হয়েছে।
ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত দু’শতাংশ জমির উপর ২ লাখ ৫৯ লাখ টাকা ব্যয়ে উন্নতমানের দু’রুম বিশিষ্ট আধাপাকা টিনশেডের ঘরে রয়েছে একটি রান্নাঘর, একটি টয়লেট, কমন স্পেস ও বারান্দা। জীবনযাত্রার মান উন্নয়ন ও মৌলিক শিক্ষা নিশ্চিত করা এই উদ্যোগের মূল লক্ষ্য বলে এডিসি উল্লেখ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সহ-সভাপতি নাইমুর রহমান ফিরোজ, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










